ফৌজদারী কার্যবিধিতে কিভাবে আদালত পরিচালিত হইবে, কিভাবে মামলার এজাহার , তদন্ত , তল্লাশি করিত হইবে ইত্যাদি বিষয় বর্ণিত হইয়াছে। এজাহার , তদন্ত, তল্লাশি ও গ্রেফতার সম্পর্কে নিয়ম কানুন ফৌজদারী কার্যবিধির এক বিরাট অংশ জুড়িয়া রহিয়াছে। এই সম্পর্কে একটি বিস্তারিত ও সুন্দর বইয়ের প্রয়োজনীয়তা সমাজে সমাজে অনুভূত হইয়া আসিতেছে। জনাব ছিদ্দিকুর রহমান মিয়ার এই ‘এজহার, তদন্ত, তল্লাশি ও গ্রেফতার’ বইখানি দীর্ঘদিনের অভাব পূরণ করিবে